৩০ আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির, লিস্টসহ দেখুন
আসন্ন সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে বিএনপি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে। এরমধ্যে যশোরের ৬টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এর মধ্যে একটি আসনে জোটের শরিককে ছেড়ে দিয়েছে দলটি
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তিকে সরিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়
আসন্ন সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে বিএনপি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে। এরমধ্যে যশোরের ৬টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এর মধ্যে একটি আসনে জোটের শরিককে ছেড়ে দিয়েছে দলটি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তিকে সরিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়
আরও ২ আসনে বিএনপির প্রার্থী বদল, পেলেন যারা
এছাড়া যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবকে সরিয়ে অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, যশোর-৫ (মণিরামপুর) আসনে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসনকে বদলে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে, যশোর-৬ (কেশবপুর) আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সর্বশেষ

শুধু যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর) আসনে প্রাথমিক প্রার্থীই নিশ্চিত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করা প্রার্থীরা মন খারাপ হতে পারে, তবে দলীয় সিদ্ধান্ত মানতেই হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার কাজ চলবে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
সভায় সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩ এবং চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এসব আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত হওয়ার অভিযোগ তুলে নেতারা মত দেন।
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর থেকেই অর্ধশতাধিক আসনে ‘মনোনয়ন বিদ্রোহ’ দেখা দেয়। বাকি ৬৩টি আসনেও মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ।
অন্যদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে বড় পরিকল্পনা করছে বিএনপি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে জেন-জি প্রজন্মসহ সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে। স্থায়ী কমিটির বৈঠকে এ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাতটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি—জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম। ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে
স্থায়ী কমিটির বৈঠকে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি জানান, ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

Comments
Post a Comment