আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যে ৫ কারণ?

 


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ নিয়ে সারাদেশ উদ্বিগ্ন। তার রোগমুক্তির প্রার্থনায় ঐক্যবদ্ধ দেশের মানুষ। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তারেক রহমান, জামায়াত, বিএনপির মহাসচিবসহ সকল ব্যক্তিবর্গ। এই সংকটের মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তার পরিবার, বিশেষ করে সন্তান তারেক রহমান। ‍


দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে লন্ডনে অবস্থানরত। মায়ের অসুস্থতায় বিপর্যস্ত হলেও এখনও সরাসরি পাশে থাকার সুযোগ পাচ্ছেন না—যার কারণে সারাদেশে আলোচনায় এখন তারেক রহমান কবে দেশে আসবেন। তবে তারেক রহমান দেশে না আসার নেপথ্যে কিছু কারণ রয়েছে। তিনি নিজেও ফেইসবুকে দেওয়া পোস্টে এমনটাই জানিয়েছেন। এছাড়াও আরও কিছু জটিলতার কথা জানিয়েছেন দলটির একাধিক সূত্র।


তারেক রহমান পোস্টে বলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য সবের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীনও নয়।’দলটির সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে ৫ কারণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে দেশে ফেরা হচ্ছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার মধ্যে- জাতীয় ও আন্তর্জাতিক কূটনীতি, চরম স্পর্শকাতর ব্যক্তিগত নিরপত্তা ইস্যু, পাসপোর্ট জটিলতা, ট্রাভেল পাস ও বিভিন্ন রাজনৈতিক হিসাব-নিকাশের মারপ্যাঁচ।


যদিও ‘মা’ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণের মধ্যে আলোচনা-গুঞ্জন শুরু হয় যেকোনো মুহুর্তে দেশে ফিরছেন তারেক রহমান। যদিও মায়ের শারীরিক অবস্থার উন্নতি না হলে তিনি দ্রুতই দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছেন।


আর সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সদস্য সালাহউদ্দিন আহমদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, খুব শিগগিরিই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।


তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি শিগগিরিই আসবেন—অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি।


সালাহউদ্দিন আহমদের সর্বশেষ এই বক্তব্যের পর পরই আবার শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন অনলাইন এবং অন্য গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার ঝড়। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে তারেকের দেশে প্রত্যাবর্তন বলে জানিয়েছে দলটির আরেকটি সূত্র।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

২হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।