জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ


 মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে আজ মঙ্গলবার (৩১ মার্চ) দেশের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, ‘সরকারের কাছে ৩০ মার্চ পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল আছে এবং এপ্রিলেও আরও প্রায় দেড় লাখ টন আসছে। তাই এপ্রিলেও কোনো সংকট হবে না।‘


আজকের আলোচিত সংবাদ

তিনি আরও জানান, অকটেন ও পেট্রলের ব্যবহার খুবই কম। দেশের মোট জ্বালানি চাহিদার ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষিতে সেচ এবং গণপরিবহণে ব্যবহৃত হয়। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো, অনলাইন ক্লাসের মতো বিভিন্ন পদক্ষেপ গভীরভাবে ভাবছে বলেও জানান তিনি।


এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জাতীয় সংসদে বলেন, ‘বর্তমানে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই। আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্যান্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি, এজন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন। আমরা এই বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হব।‘


তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

২হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।