সৌদিতে ঈদের চাঁদ দেখার বিষয়ে সর্বশেষ যা জানা গেলো...see more


 মুসলিম উম্মাহ এখন অপেক্ষা করছে পবিত্র ঈদের চাঁদ দেখার। পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশ আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করবে।


এছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাকের কিছু অঞ্চলেও আজ চাঁদ দেখার চেষ্টা করা হবে। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব উল্লেখ করে বলা হয়েছে, আজ বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা অসম্ভব হবে।


অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার হবে ২৯ রমজান। এসব দেশে চাঁদ দেখা হবে বৃহস্পতিবার সূর্যাস্তের পর।


বিশেষজ্ঞদের মতে, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। আর মধ্যাঞ্চলে তা অত্যন্ত কঠিন। তাই ঈদের তারিখ নির্ধারণে এখনও প্রচলিত চাঁদ দেখা পদ্ধতি এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞান দুটোর সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

২হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।